• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |

স্যুটকেসে নারীর অর্ধগলিত লাশ

লাশগাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর এলাকা থেকে স্যুটকেসভর্তি এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে প্রহলাদপুর খালিয়াটিপাড়ার ফলজ আকাশি বনের পাশ থেকে তারা লাশ উদ্ধার করে পুলিশ।

স্যুটকেসে তার সঙ্গে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী তার নাম রোখসানা আক্তার (২৮)। তিনি নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাহিরচাপড়া রাজুর বাজার এলাকার মো. মাসুদের স্ত্রী।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম-২ জানান, এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যায় বনের পাশে একটি পড়ে থাকা স্যুটকেসের ভেতর থেকে মৃতদেহের দুই পা বের করা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাত ১০টার দিকে স্যুটকেসসহ মরদেহটি উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত তিনদিন আগে হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ