• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |

মুখ খুললেন সোফি চৌধুরী

সোফিবিনোদন ডেস্ক: দিন কয়েক আগেই জের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী সোফি চৌধুরী। যেখানে বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে আছেন নায়িকা। ছবিতে তার হাতে রয়েছে এনগেজমেন্ট রিং। আর এরপরই যত জল্পনা-কল্পনার শুরু। তবে কি এবার সোফির বিয়ের পালা? তাহলে পাত্রটিই বা কে? নানান প্রশ্ন সকলের মুখে।
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটালেন নায়িকা। পাত্র কে? তা নিয়ে মুখ খুললেন সোফি চৌধুরী নিজেই।
এ প্রসঙ্গে তিনি জানান, কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে সোফির নতুন অ্যালবাম ‘সজনা ম্যায় নাচুঙ্গি’। আর সেখানেই সোফির সঙ্গে রয়েছেন মডেল-নায়ক ফ্রেডি দারুবালা। সেই অ্যালবামের প্রচারেই ফ্রেডির সঙ্গে রহস্যজনক ছবি তুলে মিডিয়ায় পোস্ট করেছিলেন সোফি।
তবে স্বীকার করতেই হবে মিডিয়া হাইপ তুলতে সোফির জুড়ি মেলা ভার। কেননা, রীতিমতে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। তার পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা ‘কান্ট ওয়েট’ দেখে কমেন্ট বক্স উপচে উঠেছিল বলি পাড়ার অভিনন্দনে। বিপাশা বসু থেকে নেহা ধুপিয়া, ‘ব্রাইড টু বি’ সোফিকে উইশ করছিলেন সকলেই।
কিন্তু সেই সময় আসল প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কে সেই ভাগ্যবান? কার সঙ্গে ছাদনাতলায় বসতে চলেছেন সোফি? অবশেষে সেই মিস্ট্রি ম্যান কে? উত্তরটা মিলল এতদিনে। এবার বোঝা গেল যে রিয়্যাল লাইফের বয়ফ্রেন্ডের সঙ্গে এনগেজমেন্ট হয়নি সোফির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ