• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

তারাগঞ্জের মুক্তিযোদ্ধা তোজাবকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

1471968173সিসি নিউজ: মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য প্রক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এলজিইডি তারাগঞ্জ উপজেলার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছেন।
ধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ‘বীর নিবাস’ নামে একটি বাড়ি উপহার হিসেবে পেলেন তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গুচ্ছগ্রামের বীর মুক্তিযোদ্ধা তোজাব উদ্দিন। এই বীর নিবাস বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে তোজাব উদ্দিন স্বস্তিতে দিন কাটাচ্ছেন।
এ সময় মুক্তিযোদ্ধা তোজাব উদ্দিন জানান, পাঁচ শতাংশ জমির ওপর আট লাখ টাকা ব্যয়ে নির্মিত বীর নিবাস নামের এ বাড়ির নাম ফলক উন্মোচন শেষে চাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১৭ আগস্ট হস্তান্তর করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় তার সঙ্গে ছিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও জিলুফা সুলতানা, আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আলী হোসেন, ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার।
মুক্তিযোদ্ধা তোজাব উদ্দিন আরো বলেন, দীর্ঘদিন ধরে এ গুচ্ছগ্রামের ভাঙা ঘরে পরিবার পরিজন নিয়ে তাকে বসবাস করতে হয়েছে। বাড়ি উপহার পাওয়ায় সে দুঃখ কষ্ট দূর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা, রেশন, সন্তানদের লেখাপড়া, চাকরিসহ বিভিন্ন প্রকার আর্থিক সুবিধার পাশাপাশি বাড়িও উপহার দিচ্ছেন। এতে শুধু তিনিই নয়, দেশের সকল মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।
সংসদ সদস্য একেএম আহসানুল হক চৌধুরী জানান, মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িতও হচ্ছে। ‘বীর নিবাস’ বাড়িটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এলজিইডি তারাগঞ্জ উপজেলার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ