সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
র্যাব-১২ এর সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার হাসিবুল আলম বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসীর নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় ও এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।