• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

ডিমলায় ১৩ জুয়ারী আটক

আটকনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ১৩ জুয়ারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিমলা বাজারে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। জেলার ডিমলা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র রায় আটককৃতদের প্রত্যেককে ৬শ করে টাকা জরিমানা করেন। আটককৃত জুয়ারীরা হলেন, ডিমলা উপজেলার ছাতনাই গ্রামের মানিক মিয়ার পুত্র সুলতান (৪৫), একই এলাকার মহির উদ্দিনের পুত্র জুয়েল উদ্দিন (৩৮), বানু মিয়ার পুত্র তৈযা (৫০), কামালের পুত্র লেবু (৪৫), আশরাফ মন্ডলের পুত্র আবু বক্কর সিদ্দিক (৩৮)। দক্ষিন তিতপাড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র আজিজুল ইসলাম (৩০), একই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মজনু মিয়া (২৮), আব্দুল মজিদের পুত্র জামিয়ার রহমান (৩৬), সহিদ উদ্দিনের পুত্র লেবু মিয়া (৩৬) বাবুরহাট গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র সহিদুল ইসলাম জীবন (৪৪), শারদা চন্দ্র রায়ের পুত্র বাবুল চন্দ্র রায় (৩৫), উত্তর তিতপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র বাবুল হোসেন (৩৬), দক্ষিন সুন্দরখাতা গ্রামের ইব্রাহিম হোসেনের পুত্র শেখ ফরিদ (২৫)। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ