• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

ফুলবাড়ীতে জঙ্গীবাদের বিরুদ্ধে কিন্টারগার্র্টেন ঐক্য পরিষদের মানববন্ধন

pic (1)ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কিন্টার গার্টেন ঐক্য পরিষদ। বুধবার উপজেলা পরিষদ চত্তরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই মানববন্ধন করেন ফুলবাড়ীর ২৭ টি কিন্টার গার্টেন বিদ্যালয়ের শিক্ষকগণ। মানববন্ধন চলাকালীন সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন কিন্টারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি রেজিয়াখাতুন ইনিষ্টিটিউট এর অধ্যক্ষ মোঃ সুলতানুল আলম, গ্রীণল্যান্ড কিন্টারগার্টেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, শিশুকানন কিন্টারগার্টেন এর অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, কোয়ালিটি স্কুলের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, গ্রীণল্যান্ড স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সুমন আহাম্মেদ ,ফুলবাড়ী ইংলিশ মিডিয়াম এর অধ্যক্ষ মুকুল নন্দী,আলহেরা স্কুলের অধ্যক্ষ মোঃ খাদেমুল ইসলাম ,চাইল্ডকেয়ার স্কুলেরঅধ্যক্ষস্বপন,গনেশচন্দ্র,ফুলবাড়ী ক্যাডেটএকাডেমী স্কুলের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী,মাতৃছায়া স্কুলের শিক্ষক তৌকির আহম্মেদ,আই ডি য়াল প্রি-ক্যাডেট এর অধ্যক্ষ মোঃ মাসুদ রানা। এ সময় কিন্টার গার্টেন ঐক্য পরিষদের মানববন্ধনে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ