• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

চিলমারীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য বিষয়ক সভা

chilmari photo-24-8-16চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০১৫-১৬ অর্থ বছরে “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য বিষয়ক মত বিনিময় সভা শুরু হয়েছে। এরই ধারবাহিকতায় বুধবার বেলা ১২টায় উপজেলা মৎস্য দপ্তর চিলমারীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নয়ারহাট ইউনিয়নের মৎস্য চাষিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান আবু হানিফা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ ওয়ালী উল্লাহ মোল্লাহ। এছাড়াও নয়ারহাট সাবেক ইউপি চেয়ারম্যান নওশাদ আলী, আওয়ামী লীগ নেতা মিন্টু, সাপ্তাহিক জনপ্রাণ সম্পাদক সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক আঃ লতিফ মেহেদী, নয়ারহাট ইউনিয়নের সচিব, লিফ, ইউপি সদস্য, মৎস্য চাষি প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ