• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৃত্যুকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে ২১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকালে  উলিপুর পৌরসভার কাশির খামার পূর্ব পাড়া গ্রামে।
জানা গেছে, ঐ গ্রামের মাইদুল ইসলামের শিশু পূত্র দারুল ইসলাম বাবুল সবার অজান্তে বাড়ী সংলগ্ন পুকুরে পানিতে পড়ে ভেসে উঠে। পরে অন্য শিশুরা দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ