• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |

চিলমারীতে দুপক্ষের সংঘর্ষে নিহত-১, আটক ২

Chilmari Picture- 26.08.2016চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ১০ জন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সরদারপাড়া (মাঝিপাড়া) এলাকার বক্তার আলী, কাছুয়া, নুর ইসলাম গং এর সহিত একই এলাকার হিন্দু সম্প্রদায় শ্রী বিপুল, টুলু দাস গং এর সাথে দৃর্ঘদীন থেকে নদীতে মাছধরাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনারদিন শুক্রবার বিকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় শ্রী টুলু দাস, বিপুল, পবিত্রসহ প্রায় ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় টুলু দাস, শ্রী বিপুল ও পবিত্রকে চিলমারী হাসপাতালে নেয়া হয়। পরে মৃত শষি দাসের পুত্র শ্রী টুলু দাস মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সহিত জরিত সন্ধেহে নুরইসলাম(২৮) ও বক্তার আলী (৬০) কে আটক করে।

চিলমারী থানার এস আই মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ২জনকে আটক করা হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মজনুরুল ইসলাম বলেন দৃর্ঘদীন থেকে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। অপরদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আবারো যেকোন মুহুত্বে ঘটতে পারে রক্তক্ষয়ি সংঘর্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ