• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মৃত্যুখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ আসাম রহমান (৫৫)নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।শনিবার(২৭আগষ্ট) দুপুর ১২ টার  দিকে তার নিজ বাড়িতেই এ র্দূঘটনাটি ঘটে।
নিহত আসাম উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া গ্রামে  মৃত রহমান আলীর ছেলে।
প্রতিবেশী সাজু রহমান জানান, তার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই বৈদ্যুতিক পাখার সংযোগ মেরামত করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরিবারের লোকেরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ