• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

ট্রেনের ধাক্কায় রাবির ছাত্রী নিহত

fileরাজশাহী: রাজশাহীতে ট্রেনের ধাক্কায় শান্তনা বসাক নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হয়েছে। আজ রবিবার বিকেল সোয়া চারটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটে সংলগ্ন রেলক্রসিং-এর পাশে এ ঘটনা ঘটে।
নিহত শান্তনা বসাক (২২) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামে। তার বাবার নাম নরেন্দ্রনাথ বসাক।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, আজ রবিবার বিকালে চারুকলা এলাকার রেললাইনের পাশে ফোনে কথা বলতে বলতে হাটছিলেন শান্তনা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী লাল সবুজ পদ্মা এক্সপ্রেস ট্রেনটি শান্তনাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শান্তনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল পৌনে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শান্তনার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল ওয়াহিদ জানান, গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে সে মারা যায়।
সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর ছাদেকুল আরেফিন বলেন, বিভাগের তৃতীয় বর্ষের শান্তনা নামে এক ছাত্রী ট্রেনের ধাক্কায় মারা গেছে। রাজশাহী মেডিকেলে কলেজ হাসাপাতালে তার লাশ রাখা আছে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের ব্যবস্থাপনায় তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ