• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

দুই যুদ্ধাপরাধীকে ফেরানোর আলোচনায় আগ্রহী যুক্তরাজ্য

anisulu-hak_30403সিসি নিউজ : ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক দুই বাংলাদেশি যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান ও চৌধুরী মঈন উদ্দিনকে ফেরত আনার আলোচনায় সায় দিয়েছে যুক্তরাজ্য। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রবিবার বিকেলে সচিবালয়ে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট এমপির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

আজ রবিবার সচিবালয়ে আইনমন্ত্রীর কার্যালয়ে বিকেল ৩টায় এ বৈঠক হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ অংশীদার। আইনের শাসন, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমি যুক্তরাজ্যে অবস্থানকারী বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধীকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। জবাবে রোরি স্টুয়ার্ট জানিয়েছেন, তিনি তার সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের বিষয়টি জানাবেন। এবং তাদের দেশের আইন অনুযায়ী তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন।’

আইনমন্ত্রী বলেন, ‘এখন সময় হয়েছে আলোচনা করার। তিনি (ররি স্টুয়ার্ট) আমাকে বলেছেন, তারা আলোচনা করতে আগ্রহী এবং সে আলোচনা শিগগিরই শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট এমপির বাংলাদেশে এটা প্রথম সফর। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আলোচনা হয়েছে, আমি বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তাকে জানিয়েছি।’

আনিসুল হক বলেন, এর বাইরে আমি আর বিশেষ কিছু বলবো না, কারণ ওই যুদ্ধাপরাধীরা গাঢাকা দিতে পারে, যা আমরা চাই না। আমরা চেষ্টা করবো এ আলোচনা আরো সামনে এগিয়ে নিতে এবং ফলপ্রসূ করতে। তিনি আরো বলেন, ‘যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট এমপির বাংলাদেশে এটা প্রথম সফর। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আলোচনা হয়েছে, আমি বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তাকে জানিয়েছি।’

মন্ত্রী বলেন, এর বাইরে আমি আর বিশেষ কিছু বলবো না, কারণ ওই যুদ্ধাপরাধীরা গাঢাকা দিতে পারে, যা আমরা চাই না। আমরা চেষ্টা করবো এ আলোচনা আরো সামনে এগিয়ে নিতে এবং ফলপ্রসূ করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ