খুলনা: ৭১-এ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ফাঁসি হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজার ইমাম জামায়াত নেতা এনায়েতুল্লাহ খানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে টুটপাড়া ঠ্যাকের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা সদর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে জামায়াত নেতা ও টুটপাড়া লোকামানিয়া জামে মসজিদের ইমাম এনায়েতুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজামীর গায়েবানা জানাজা পড়ানোর ঘটনায় দায়ের করা মামলার আসামি। নগরীর টুটপাড়া মওলার মোড়ের হাফেজ আব্দুল মজিদের ভাড়াটিয়া এনায়েতুল্লাহ দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সাথে জড়িত।