• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভূমিকম্পপ্রতিরোধী বাড়ি বানালেন জার্মান ছাত্র

vvvvv_48701প্রযুক্তি ডেস্ক: ২০১৫ সালে নেপালে একাধিক ভূমিকম্প হয়, যাতে সব মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারান, আহত হন ২০ হাজারের বেশি৷
ভূমিকম্পের মাত্র ক’দিন আগে জার্মান ছাত্র ইয়ান ভারজাভা তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নেপালে গিয়েছিলেন৷ সবাই আর্কিটেকচারের ছাত্র৷ তারা সেখানে একটি স্কুল তৈরি করেছিলেন৷ জার্মানিতে ফিরে ইয়ান শুনলেন নেপালে ভূমিকম্পের কথা৷ শুনলেন, নতুন স্কুলটা দাঁড়িয়ে আছে বটে, কিন্তু  বহু বাড়িঘর ভেঙে পড়েছে৷তিনি বলেন, তখন আমার মাথায় এলো একটি সহজ ধরনের বাড়ি বানানোর কথা, যাতে পাহাড়ি অঞ্চলের অতি গরীব গ্রামগুলোতেও বাসস্থানের ব্যবস্থা করা যাবে৷”
কয়েক সপ্তাহের মধ্যে ইয়ান তাঁর ‘ভূমিকম্পপ্রতিরোধী’ বাড়ির নকশা করে ফেলেন – এমন এক বাড়ি,  যা  স্থানীয় উপাদান ব্যবহার করে সহজেই তৈরি করা যাবে৷ তার জন্য কংক্রিট, স্ক্রু-ড্রাইভার কিংবা বোরিং মেশিনের দরকার পড়বে না।
ইয়ান ও তাঁর বন্ধুরা মাত্র নয় দিনের মধ্যে একটি ভূমিকম্পপ্রতিরোধী বাড়ি তৈরি করে ফেলেন। বড় ধরনের ভূকম্পনেও বাড়িটা ধসে পড়বে না। কেননা তার একক অংশগুলো হালকা আর পরস্পরকে ধরে রাখছে৷
ইয়ান ভারজাভা জানান, বাড়ির একটা বড় বৈশিষ্ট্য হলো এই ‘বেভেল’ বা ঢালু করা কোণগুলো৷ এর ফলে ভূমিকম্পের শক্তি বাড়ির দেয়ালগুলো দিয়ে ঘুরে যায়৷ দেয়ালটা এদিকে ঠেলে, আর পরের দেয়ালটা সেই শক্তি শুষে নেয়৷ এভাবে ভূমিকম্পের শক্তি ভাগাভাগি হয়ে যায়৷ সাধারণ সমকোণ দেয়ালগুলোতে একটি দেয়াল তার অক্ষ থেকে সরে যায়৷ এছাড়া ছাদটা দেয়ালের ওপর থাকলেও, দেয়ালের সঙ্গে জোড়া নেই – বরং দু’টোর ভিতরে একটা ফাঁক রয়েছে৷ কাজেই দেয়ালের একাংশ ভেঙে পড়লেও, ছাদটা ভেঙে পড়ে কাউকে চাপা দেবে না৷
দেয়ালের ইটগুলো একবার সোজা, একবার বাঁকা করে বসানো, যা শুধু একদিকে মুখ করে বসানো ইটের দেয়ালের চেয়ে অনেক বেশি স্থায়ী, নেপালে সাধারণত যা করা হয়৷
ইয়ান এ নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছেন। সেটি তিনি ইন্টারনেটে দেবেন৷ তখন অন্যরাও এরকম বাড়ি বানাতে পারবেন৷ তবে আইডিয়াটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তরুণ স্থপতি ও আবিষ্কারকের সাংগঠনিক ও আর্থিক পৃষ্ঠপোষকতার প্রয়োজন৷ সূত্র : ডিডাব্লিউ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ