• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

নবাবগঞ্জে ব্র্যাকে পুষ্টিকণা ক্যাম্পেইন অনুষ্টিত

1111নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও ২৩ নং শালখুরিয়া পল্লি সমাজের আয়োজনে সোমবার বিকেলে পুষ্টিকণা ক্যাম্পেইন মোছাঃ আলেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত ক্যাম্পেইনে পল্লি সমাজের সদস্য ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন, মাঠ কর্মী মোঃ মানিক হোসেন, পুষ্টিকর্মী মোছাঃ নাজমুন নাহার, মাঠ কর্মী মোঃ বদিউজ্জামান উপস্থিত ছিলেন। শিশুরা আগামি দিনের ভবিষ্যত এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন সাত মাস শিশু বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা এই পুষ্পিকণা খেতে পারে।

ফাস্টএইড বক্স ক্যাম্পেইন
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও ২৭ নং পাঁচগাছি পল্লি সমাজের আয়োজনে রোববার বিকেলে ফাস্টএইড বক্স ক্যাম্পেইন মোছাঃ ফরিদা বেগমের সভাপতিতে অনুষ্টিত হয় । উক্ত ক্যাম্পেইনে পল্লি সমাজের সদস্য ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম,সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ও মাঠ কর্মী মোঃ বদিউজ্জামান উপস্থিত ছিলেন। ইউপি সদস্য বলেন ফাস্টএইড বক্স প্রতি বাড়িতে রাখার দরকার। আপনারা ফাস্টএইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ