• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

ঝিনাইদহ পাসপোর্ট অফিসের ১১ দালালের কারাদন্ড

Jhenidah mobile courte news 25-07-16ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের চাকলাপাড়া সংলগ্ন পাসপোর্ট অফিসে র‌্যাব অভিযান চালিয়ে ১১জন দালালকে আটক করে। সোমবার দুপুর ২টার দিকে তাদেরকে হাতে নাতে আটক করে। বিকাল ৩টার দিকে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১মাস করে কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্টেট মেজবাউল করিম জানান, আজ সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে ১১জন দালালকে আটক করে। বিকাল ৩টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ঘটনাস্থলে এসে সবাই নিজেদের অন্যায় স্বীকার করায় প্রত্যেককে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্তরা জিল্লুর রহমান, জয়দেব শাহা, স্বপন হোসেন, লাল চাদ, সজল আহম্মেদ, আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, টনি কুন্ডু, তাজুল ইসলাম, আরিফুল ইসলাম ও সাধন বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ