ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ ফেন্সিডিল ও মাইক্রোবাস সহ ২জনকে আটক করেছে। দিনাজপুরের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী সোমবার সকাল সাড়ে ৮টায় গোপন সূত্রে সংবাদ পেয়ে রাঙামাটি নামক স্থানে সাদার রঙের মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাসটি আটক করে থানায় এনে তল্লাশি চালালে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। তৎসহ ২জনকে আটক করেন। আটককৃত মাইক্রোবাসের নাম্বার ঢাকা মেট্রে-গ ১৪-০৯৩১। আটককৃত ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার মধ্যগৌরিপাড়া গ্রামের আনতোন সরকারের পুত্র কল্যান সরকার (৩৬) ও একই উপজেলার নন্দলালপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ রবিউল আলম (৩৫)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।