• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুর পৌরসভার ৫৯ কোটি টাকার বাজেট ঘোষনা

chandpur pic-01চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৫৯ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৬৭ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
সোমবার সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে  এই বাজেট ঘোষনায় স্থানীয় সাংাদিক ও সুশিল সামাজের নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন। বাজেটে রাজস্বসহ উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫৭  কোটি ৯৬ লাখ ৭২ হাজার ৬০ টাকা এবং প্রারম্ভিক জের ১ কোটি ৯০ লাখ ৩ হাজার ৭ টাকা। বাজেটে রাজস্বসহ উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ ৯২ হাজার ১০৮ টাকা এবং সমাপ্তি জের ১ কোটি ৫২ লাখ ৮২ হাজার ৯শ’ ৬৯ টাকা। ২০১৫-২০১৬ অর্থ বছরের চেয়ে এ বছর ২২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৯৯০ টাকা বাজেট বেশি ঘোষণা করা হয়েছে।
পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি অত্মনির্ভরশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল প্রধান লক্ষ। আমরা এই প্রতিষ্ঠানকে সচ্ছ এবং জবাবদিহিতা রাখতে চাই। পৌরসভা জনগনের প্রতিষ্ঠান। আমরা বলতে পারি এই পৌরসভা একটি দূর্নীতিমুক্ত পৌরসভা। বর্তমানে চাঁদপুর পৌরসভার অনেক ভালো অবস্থানে রয়েছে। আগামি ৫ থেকে৬ বছরের মধ্যে পৌরসভার উন্নয়নমূলক কাজে আর সরকারী অর্থিক সহেযাগিতার প্রয়োজন হবে না। আপনাদের সহযোগিতা ও দোয়ায় বর্মামানে পৌরসভার কোনো সমস্যা নেই। আশা করি সামনে আপনাদের সহযোগিতায় আরো এগিয়ে যাবে।
চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাচ্চু মিয়াজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ