• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফাঁসি কার্যকরে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

এ্যাটনী জেনারেলঢাকা: মীর কাসেম আলীর রিভিউ খারিজ না হলে জাতি হতাশ হতো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে, উদ্বেগের অবসান ঘটেছে। যার ফলে এখন আর ফাঁসি কার্যকরে কোনো বাধা নেই। এর জন্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সেসময় পর্যন্ত অপেক্ষা করা হবে।

মঙ্গলবার রায়ের পর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি এ রায়ে স্বস্তি প্রকাশ করছেন। যুদ্ধাপরাধী সর্বোচ্চ শাস্তি পাবে বলে সমগ্র জাতির যে আশা ছিল, এ রায়ে তা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন মাহবুবে আলম।
পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় মীর কাসেমকে জানানো হবে। তিনি প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় দণ্ড কার্যকর হতে পারে। প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতির কাছে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সকালে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মীর কাসেম আলীর করা আবেদন খারিজ করেছেন। মীর কাসেমের আইনি লড়াইয়ে রিভিউ আবেদনই শেষ ধাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ