• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

রিশা হত্যা : শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন স্থগিত

রিশাঢাকা: ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী হিসেবে অভিযুক্ত ওবায়দুল খান গ্রেপ্তার হওয়ায় রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বুধবার দুপুরে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু এই কথা জানিয়েছেন।

এ প্রসঙ্গে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রিশার হত্যাকারী অভিযুক্ত দর্জি ওবায়দুল গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে অভিভাবক ঐক্য ফোরাম ঘোষিত বৃহস্পতিবারের (১ সেপ্টেম্বর) রাজধানীর সব স্কুল কলেজে মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হলো।

ওবায়দুলকে গ্রেপ্তার করায় তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

পাশাপাশি তিনি সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রিশার ঘাতক ওবায়দুলের দ্রুত বিচার সম্পন্ন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ