• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাড়ছে সেরা করদাতার আওতা ও সম্মাননা

জাতীয় রাজস্ব বোর্ডসিসি ডেস্ক: সৎ করদাতাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সেরা করদাতাদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেরা করদাতার সঙ্গে যুক্ত হচ্ছে তরুণ ও নারী পর্যায়ের পৃথক বিভাগ। একই সঙ্গে বৃদ্ধি করা হচ্ছে নাগরিক সুযোগ-সুবিধা।

এ জন্য “জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮” সংশোধন করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে করদাতাদের অধিকতর সম্মাননা ও সুবিধার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে ৮ম বোর্ড সভায় খসড়া নীতিমালাটি উপস্থাপিত হলে কতিপয় সংশোধন সাপেক্ষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

বোর্ড সভা সূত্রে জানা যায়, শুল্ক, মূসক ও আয়কর অনুবিভাগের কার্যক্রমে গতিশীলতা আনার পাশাপাশি করদাতাদের কর প্রদানে উৎসাহ দেয়ার জন্য নেয়া হচ্ছে বিভিন্ন গঠনমূলক কর্মসূচি। প্রণয়ন করা হচ্ছে করদাতাবান্ধব নীতিমালা। সৃজিত হচ্ছে সর্বত্র ইতিবাচক পরির্বতন সমৃদ্ধ রাজস্ববান্ধব সংস্কৃতি।

বোর্ড সভায় ব্যক্তি পর্যায়ের প্রস্তাবিত ৫০টি ট্যাক্স কার্ডের স্থলে নতুন করদাতাদের মধ্যে হতে ৭টি ট্যাক্স কার্ডসহ ৫৭টি ট্যাক্স কার্ডের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত “জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০” সংশোধন অনুসারে কতিপয় গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে।

তা হলো সর্বোচ্চ কর পরিশোধের ভিত্তিতে ২০টি ট্যাক্স কার্ডের স্থলে মোট ট্যাক্স কার্ডের সংখ্যা হবে ১০৮টি। ব্যক্তি পর্যায়ে ১০টির স্থলে ৫৭টি, কোম্পানি পর্যায়ে ১০টির স্থলে ৪০টি এবং নতুনভাবে অন্যান্য পর্যায়ে ১১টি ট্যাক্স কার্ড প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ