• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

চাঁদপুরে সাথীর বাড়িতে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব

sharif-01 (7)চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদরের বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর শাস্তির অপমান সইতে না পেরে ৮ম শ্রেণীর ছাত্রী সাথী আত্মহত্যা ঘটনায় শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মো. সোহরাব হোসাইন সাথীর মা-বাবা ও বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেন।
শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন বলেন, চাঁদপুরের এই ঘটনা শুনে আমি অত্যান্ত মর্মাহত-ব্যাথিত হয়েছি। আপনারা যানেন সারাদেশে এখন এসব ঘটনা অহরহ ঘটছে। আমরা চাইনা চাঁদপুরের মত অন্য কোথাও এমন ঘোটনা ঘটুক। যতগুলো যায়গায় এইসব মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানেই শিক্ষামন্ত্রী মহোদয় ছুটে গিয়েছেন। এখানেও আসার কথা ছিলো কিন্তু কক্সবাজারে একটি আয়োজন থাকার কারনে তিনি এখানে আসতে পারেনি।
তিনি বলেন, সাথী অত্মহত্যার ঘটনায় যারা জড়িত আছে, তাদের সকলের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। আমার এখান আসার উদ্দেশ্য হলো, সাথীর পরিবারের সাথে কথা বলা এবং তারা যেনো কোন প্রকার ভয় ভীতির মধ্যে না থাকে সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্ত কমিটি কাজ করছে, আমরা চাই পূনাঙ্গ ভাবে তদন্ত করে কোনো অপরাধী ছাড়া না পায় এবং পকৃত আসামীরা বিচারের আওয়াতায়  এসে শাস্তি পায়।
তিনি আরো বলেন, সরকার সাথীর পরিবারের সাথে আছে। তাদের যা যা প্রয়োজনিয় আমরা তা করবো। যারা অন্তরালে থেকে হুমকি-ধমকি দেয় তারাও আইনের আওয়াত আসবে। এই বিষয়ে কাউকে ছাড়া দেওয়া  হবে না।
এদিকে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মো. সোহরাব হোসাইন সাথীর মা-বাবা সাথে দেখা করতে আনলে তারা কান্নায় ভেঙে পড়ে। তারা শুধু তাদের মেয়ের আত্মগত্যার সাথে যারা জড়িত তাদের ফাঁসির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রমাসক মো. আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, শিক্ষা অফিসার শফি উদ্দিন, বাগাদী ইউনিয়য়ের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সবাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
এদিকে সাথীর বাবা দেলোয়ার হোসেন দেলু শেখ বাদী হয়ে গত মঙ্গলবার সকালে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মালার পরিপেক্ষীতে প্রধান আসামী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাম সহকারী শিক্ষক আলাউদ্দিন মজুমদারকে আটক করে পুলিশ। এই ঘটনার পর থেকে বিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ