• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

নীলফামারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত

নিহতনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সেচ পাম্পের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক হলেন, আব্দুল মজিদ। সে জেলার সদর উপজেলার পলাশবাড়ী হরতকীতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার বিকালে তার নিজ গ্রামে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরের পর আমন আবাদের জমিতে সেচ দেয়ার জন্য কৃষক আব্দুল মজিদ পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টের লাইন থেকে সংযোগ নেয়ার চেষ্টা করছিলেন। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে থানায় ইউডি মামলা হয়েছে। এ ব্যাপারে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসন বিভাগের সমন্বয়কারী তরফদার এনামুল হক ওই সংযোগটিকে অবৈধ দাবী করে সাংবাদিকদের জানান, হুকিং করে তার টানিয়ে সেখানে বিদ্যুৎ সংযোগে সেচযন্ত্র চালাতে গিয়ে দূর্ঘটনাটি ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ