চাঁদপুর প্রতিনিধি: শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসাইন বলেছেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনতায় বিশ্বাস করেনা সে সকল প্রতিষ্ঠান থাকার কোনো দরকার নেই। সরকারি সুবিধা নিয়ে কোনো প্রতিষ্ঠান যদি সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তাবে তাদের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়াসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এমন একটি সময় ছিলো যখন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ছিলো না। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একেকটি শিক্ষা-প্রতিষ্ঠানে কমকরে হলেও ৫টি কম্পিউটার রয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো কম্পিউটার ল্যাব করে দিয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস চালু করার জন্য বিভিন্ন প্রকার যন্ত্রাদি দিয়েছে। কিন্তু তার পরেও অনেক প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু হয়নি। এটা খুবই দুঃখজনক। এই বছরের মধ্যে সকল শিক্ষা-প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু না করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ওই প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধাসহ শিক্ষকদের বেতন-ভাতাও বন্ধ করে দেয়া হবে।
শিক্ষা সচিব সোহরাব হোসাইন আরো বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষার মানোন্নয়নে ব্যাপক উন্নতি হয়েছে। সরকার ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সরকার যথেষ্ট আন্তরিক। কারিগরি শিক্ষার বিষয়েও সরকার কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। চাঁদপুরে একটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন নির্দেশ দিয়েছে তখন আপনারা ভেবেনিন যে কলেজ হয়ে যাবে। কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা ‘টপলিষ্টে’ রাখি।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতি মন্ত্রনালয়ে যুগ্ম সবিব মো. মঞ্জুরুল রহমান, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এহসান হাবিব, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, চাঁদপুর সকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম, ফরিদগঞ্জ ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড.একেএম মাহবুবুর রহমান, ছেঙ্গাচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাসার,ৎ’ত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহম্মদ আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ জেলা সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং তাদের প্রতিনিধিগণ।