• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুরে ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৪০) এক ডাকাত নিহত হয়েছে।

আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় শাটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, চারটি রামদা, একটি চাইনিজ কুড়ালসহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর সড়কের পিরোজপুর কড়ইতলায় একদল ডাকাত গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল দল সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বাকি ডাকাতরা অস্ত্র, গুলি, ককটেলসহ ডাকাতির সারঞ্জাম রেখে পালিয়ে যায়।

পুলিশ রাতেই লাশ উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে আনে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ