• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজধানীতে ৫২ লাখ জালনোটসহ আটক ৮

আটকঢাকা: ঢাকার পল্টন ও কোতোয়ালি এলাকা থেকে নোট জালিয়াতি চক্রের আট সদস্যকে ৫২ লাখ টাকার জাল নোটসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত পল্টন ও কোতোয়ালির দুটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

তাদের কাছ থেকে ৫২ লাখ টাকার জাল নোট এবং নোট জাল করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা বললেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় তিনি জানাতে পারেননি।
প্রতি বছরই দুই ঈদ সামনে রেখে কেনাকাটার মৌসুমে নোট জালিয়াত চক্রের তৎপরতা বাড়ে। এ কারণে কোরবানির ঈদ সামনে রেখে এ বিষয়ে নজরদারি জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গত এক মাসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ বেশ কয়েকজন পুলিশের হাতে ধরা পড়েছে।
কোরবানির পশুর হাটে বিপুল অংকের টাকা লেনদেনের সুযোগে কেউ যাতে জাল নোট বাজারে ছাড়তে না পারে, সেজন্য এবারও হাটে হাটে জালনোট শনাক্তকারী মেশিন বসানোর উদ্যোগ নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ