• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

যে কোনো সময়ে জামায়াত নেতা কাসেম আলীর ফাঁসি

কাসেমসিসি নিউজ: যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানো এখন সময়ের ব্যাপার। নিজ কৃতকর্মের জন‌্য অনুশোচনা প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়াই ছিল মীর কাসেমের বাঁচার শেষ সুযোগ। সে সুযোগ নাকচ করায় মীর কাসেমের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা রইলো না। তবে শুক্রবার ফাঁসি কার্যকরের সম্ভাবনা কম বলে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর-২ কারাসূত্র।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের (পার্ট-২) তত্ত্বাবধায়ক (সুপার) প্রশান্ত কুমার বণিক বলেন, মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না বলে আমাদের জানিয়েছেন। শুক্রবার দুপুরে জেল কর্তৃপক্ষ মীর কাসেম আলীর কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি প্রাণভিক্ষার আবেদন না করার সিদ্ধান্তের কথা জানান।
কেন্দ্রীয় কারাগার-২ সূত্র জানায়, ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার। প্রস্তুতিও নেয়া আছে। কারাগারের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মীর কাসেমের মেজ মেয়ে সুমাইয়া বলেন, বাবা মাফ চাওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন- বলে শুনেছি। এখনও কারা কর্তৃপক্ষ কোনো ফোন দেয়নি। তাদের ফোন পেলে দেখা করতে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ