• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন |

৩ পার্বত্য জেলায় হরতাল রবিবার

হরতালসিসি নিউজ: পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে আগামী রবিবার তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় পাঁচটি বাঙালি সংগঠন।
হরতাল আহবানকারী সংগঠনগুলো হচ্ছে- পার্বত্য নাগরিক পরিষদ, সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, বাঙালি ছাত্রপরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্রঐক্য পরিষদ।
সংগঠনগুলোর পক্ষে দেয়া এক প্রেসবার্তায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া হরতাল কর্মসূচির বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ওইদিন হরতালের পাশাপাশি রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কক্ষে অনুষ্ঠিতব্য কমিশনের বৈঠকস্থলটিও ঘেরাও করে রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ