• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

ছাত্রীদের সাথে অশ্লীল আচরণে গ্রেফতার অভিনেতা

sreejith-ravi_49576বিনোদন ডেস্ক: প্রকাশ্যে রাস্তায় ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করায় গ্রেফতার হয়েছেন দক্ষিণী অভিনেতা শ্রীজিত রবি। যদিও পরে বন্ডে জামিনও পেয়ে যান তিনি৷ তবে তার এই অশ্লীল আচরণের কথা শুনে বেশ অবাকই হচ্ছেন অভিনেতার ভক্ত ও গুণমুগ্ধরা।
শ্রীজিত রবির বিরুদ্ধে অভিযোগ, এক দল স্কুলছাত্রীকে নাকি গোপনাঙ্গ দেখিয়ে কুৎসিৎ মন্তব্য করেছিলেন এই অভিনেতা। আর এই অভিযোগের ভিত্তিতেই রবিকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র জানা যায়, গত ২৭ অগস্ট কেরলের পালাকাডের একটি স্কুলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই স্কুলের ১৪ জন ছাত্রী। হঠাৎই গাড়ি করে এক ব্যক্তি এসে তাদের সাথে অশালীন আচরণ করেন। এমনকী তিনি প্রকাশ্য রাস্তায় নিজের গোপনাঙ্গও নাকি দেখিয়েছেন।
বিষয়টা প্রিন্সিপালকে জানানোর পর তিনিই পুলিশে অভিযোগ করেন। পরে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান রবি। তবে এখনও জমা রাখা হয়েছে তার পাসপোর্ট৷ তবে এমন অদ্ভুদ আচরণ কেন করলেন অভিনেতা, তা নিয়ে বেশ আলোড়ন শুরু হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ