• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

ঈদ পরবর্তী ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

টিকিটসিসি নিউজ: পবিত্র ঈদুল আজহার শেষে ফেরত যাত্রীদের ঈদ পরবর্তী ট্রেনের টিকেট আজ ৫ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেয়া হচ্ছে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হচ্ছে না।
রেলওয়ে সূত্র জানায়, আগামী ১৪ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৫ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৬ সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৭ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৮ সেপ্টেম্বর এবং ১৮ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৯ সেপ্টেম্বর বিক্রি করা হবে।
সূত্র জানায়, টিকেট বিক্রির সময় রেলওয়ে কর্মকর্তাগণ তত্ত্বাবধান করবে। টিকেট কালোবাজারী প্রতিরোধে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ