• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

ঢাকায় আ.লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

হত্যাঢাকা: মোকলেসুর রহমান নামের আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় পুরান ঢাকার বংশালের সাতরওজা মাজারের সামনে এই ঘটনা ঘটে।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাজারের সামনে পূর্ব শত্রুতার জেরে মোকলেসুর রহমানের ওপর কিছু দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।
পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোকলেসুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কোনো পদে ছিলেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এসআই শরীফুল বলেন, মোকলেসুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ