হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা এবং নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে, কলেজের সভাপতি এ্যাড: মো: কবির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে,এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: আকরাম হোসেন মন্ডল, নির্বাহী অফিসার মোছা: শুকরিয়া পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাখাওয়াৎ হোসেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, কলেজের বিদায়ী অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজার রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মামুনুর রশিদ আজাদ,হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানী গ্রুপের আহবায়ক ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: হারুন উর রশিদ হারুনসহ কলেজের ছাত্রী-শিক্ষক। পরে কলেজের ছাত্রীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।