• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

ফিলিস্তিনে নির্বাচন স্থগিতে আদালতের নির্দেশ

palestine20160908183623আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীর ও গাজা উপত্যকার স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিলিস্তিনের একটি আদালত। আগামী ৮ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে রামাল্লাহ ও পশ্চিম তীরে দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহর বিরোধের জেরে আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে। এর আগে, ২০১২ সালে ফিলিস্তিনের পৌর নির্বাচন প্রত্যাখ্যান করেছিল গাজার ক্ষমতাসীন হামাস। তবে চলতি বছর নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে দলটি।
এ ছাড়া ২০০৬ সালে দেশটির সংসদ নির্বাচনের পর এখন পর্যন্ত কোনো নির্বাচনে ফাতাহ এবং হামাস প্রতিদ্বন্দ্বিতা করেনি। ২০০৫ সালের পর দেশটিতে এখনো কোনো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ