• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

রাজারহাটে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

rajarhat-news-pic-08-09-2016-1রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ ১৫৫৩ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এদের মধ্যে ১৯৭ জনের প্রত্যেককে ৫ কেজি মাসকালাই বীজ, ডিএপি ১০, এমওপি ৫ কেজি করে সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকী কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, ইউএনও মো. রফিকুল ইসলাম, কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বীথি, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দা সিফাত জাহান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ