• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ড্রাইভার, হেলপার আটক

panchbibi-pic08-09-16পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে কাভার্ড ভ্যান থেকে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।
পাঁচবিবি থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, গত বুধবার রাত সোয়া ১১ টার দিকে হিলি-পাঁচবিবি সড়কের দমদমা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে মাছের খাদ্য বহনকারী একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ট-১৩-১৪৯৮) তল্লাশি করা হয়। এ সময় ইঞ্জিন ক্যাবিনের সিটের নিচে বস্তার ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১‘শ ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত থাকার অপরাধে গাড়ির চালক ও হেলপার পাঁচবিবি উপজেলার সারারপাড়া গ্রামের মৃত-আফাজাল হোসেনের ছেলে আবু বক্কর (২৫) ও একই উপজেলার ধাওয়াইপুর গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল কাদের (২২) কে গ্রেফতার করা হয়। পরে মাদক আইনে তাদের নামে মামলা দিয়ে কারাগারে পাঠনো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ