• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

ব্যস্ত দিন কাটাচ্ছে চিলমারীর কামাররা

chilmari-kamar-9-9-16হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীর কামাররা ঈদকে সামনে রেখে দেশী অস্ত্র তৈরীতে ব্যস্ত দিন কাটাচ্ছে। কয়েকদিন বাদেই মুসলিম জাতির বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা অর্থাৎ কোরবানী ঈদ। এই দিনে কম বেশী প্রতি বাড়ীতে সাধ্য মত গরু,মহিষ কিংবা খাসি কোরবানী হবে। আর এজন্য প্রয়োজন দা, বটি, কুড়াল ও ছুড়িসহ বিভিন্ন রকম প্রয়োজনীয় দেশী ধারালো অস্ত্র। এগুলো আগে থেকেই হাতের কাছে মজুদ রাখার জন্য আসে পাশ্বের কামারের বাড়ীতে ভীড় জমাচ্ছে মানুষ। তাই চিলমারীর কামররা ঈদকে সামনে রেখে দেশী অস্ত্র তৈরীতে ব্যস্ত দিন কাটাচ্ছে। তাদের হাতে কোন সময় নেই, নেই চোখের ঘুম। দিন-রাত একাকার করে ঠাকুর-ঠুকুর-টুক-টাক শব্দ করে যাচ্ছে। উপজেলার সবুজপাড়া এলাকার কামার শিল্পি শ্রী রুহিনাথ ও শ্রী ফুতালু বলেন, বছরের এই সময়টি আমাদের জন্য অতিরিক্ত আয়ের সময়। কিন্তু বাজারে লোহার দাম বেশী হওয়ায় আশানুরুপ ব্যবসা করতে পারি না। ঈদ উপলক্ষ্যে ছুরি ৭০টাকা থেকে ৩শ টাকা, প্রতি গাড়াশি ৫শ টাকায় বিক্রি করলে সামান্য লাভ থাকে তবুও ঈদকে সামনে রেখে অস্ত্র তৈরী করে মজুদ করে রাখছি। কামার সুদাংশু রায় জানান, বাজারে লোহা ও কয়লার দাম বেশী হওয়ায় আগের মত ব্যবসা হচ্ছে না,আগে গ্রাম থেকে কাঠের আংড়া(কয়লা) কমদামে সংগ্রহ করে কাজ করতাম এখন তা না পাওয়ায় প্রতিবস্তা কয়লা ১৫০টাকায় কিনে খুব একটা ব্যবসা চলে না। তবুও বাপ-দাদার পেশাকে আকড়ে ধরে রেখেছি। তিনি আরও জানান, কামারী ব্যবসায় গোমর না থাকায় অনেকে পৈত্রিক এ পেশা থেকে সরে দাড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ