বিনোদন ডেস্ক: ১৬ বছর পর একসঙ্গে অভিনয় করলেন আসাদুজ্জামান নূর এবং সুবর্ণা মুস্তাফা। ঈদে প্রচারিত বিটিভির একটি নাটকে এই জুটি অভিনয় করেছেন। নাটকটির নাম মাটির প্রদীপ। এটি লিখেছেন আনিসুল হক।
এ নিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, কোথাও কেউ নেই নাটকের পরে মনে হয় ২০০০ সালে নূর ভাইয়ের সঙ্গে বিটিভিতে একটি নাটকে অভিনয় করেছিলাম। আজ প্রায় ১৬ বছর পরে আবার বিটিভির নাটকে অভিনয় করছি।
নাটকটির কাহিনিতে দেখা যাবে, একজন মানুষ তার সারা জীবনের সঞ্চয় তুলে দেয় একটি সুবিধাবঞ্চিত স্কুলের শিশুদের খাবারের জন্য। পরে নিজেই কঠিন অসুখে পড়ে যায়।
ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে আটটায় বিটিভিতে দেখানো মাটির প্রদীপ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৩ নম্বর স্টুডিওতে নাটকটির শুটিং চলছে। নাটকটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস।