• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন |

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

নিহতসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। নিহত ব্যাক্তিটি হলেন, খালেদুল ইসলাম (৩৫)। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাতা গ্রামের আব্দুস সোহবানের ছেলে ও পেশায় একজন মুদি ব্যাবসায়ী। এ দুর্ঘটনাটি ঘটে আজ শনিবার দুপুরের দিকে জলঢাকা ডালিয়া সড়কের গোলমুন্ডা ইউনিয়নের কাঁকড়া চৌপথী নামক স্থানে। আহতদেরকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পুলিশ জানাতে পারেনি। জানা যায়, মুদি দোকানের মালামাল পরিবহনের জন্য একটি পিকআপ ভাড়া করে খালেদুল। পিক আপটি হাতিবান্ধা থেকে জলঢাকা হয়ে নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিল। ঘটনাস্থলে আসামাত্র চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে পিকআপটি সড়কের ধারে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে মুদি ব্যবসায়ী নিহত ও চালক সহ অপর তিনজন আহত হয়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ