নিউজ : রাজধানীর আজিমপুর বিজিবি গেট এলাকায় একটি বাসায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নিহত জঙ্গি নব্য জেএমবি’র অপারেশন কমান্ডার তেহেজীব করিম। এ ঘটনায় আরও আহত হয়েছেন তিন নারী জঙ্গি এবং পাঁচ ডিবি পুলিশ সদস্য।
আহত নারী জঙ্গিরা হলেন- শারমিন, শায়লা জীবন, জীবন নাহার শিলা। এছাড়াও সেখান থেকে মারিয়ান (৫) ও ১ বছর বয়সী আরেক শিশুকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, জীবন নাহার শিলা রুপনগরে নিহত জঙ্গি মেজর জাহিদুলের স্ত্রী বলে ধারণা করছে পুলিশ।
প্রসঙ্গত, আজ শনিবার সন্ধ্যার পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। অভিযান পরিচালিত এ বাড়িটি স্থানীয় হাজি মোহাম্মদ কায়সারের বাড়ি বলে জানা গেছে। আরও জানা যায়, গত মাসে ওই বাড়ির দোতালায় তিন-চারজন লোক ভাড়া নেন। সেখানে দারুল হুদা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তারা পরিচালনা করতেন।
আরমান নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন, রাত পৌনে ৮টার দিকে বিডিআর-২ নম্বর গেইটের কাছের ২০৯/৭ নম্বর বাসা থেকে এক নারীকে ছোরা হাতে দৌঁড়ে বের হয়ে আসতে দেখেন। এরপর সেখান থেকে গুলির শব্দ শুনতে পান।