সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের পৌরসভা রোডস্থ ডায়মন্ড কনফেকশনারীর ফ্যাক্টরীতে আগুন লেগে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ রোববার ভোর ৪টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র মতে, আজ ভোরে ওই ফ্যাক্টরীতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ফ্যাক্টরীর প্রায় তিন লাখ টাকার কাঁচামাল পুড়ে গেছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম সিসি নিউজকে অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, ২০ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা মূল আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো আগুন নেভাতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে।