সিসি নিউজ: এবার ভালো আবহাওয়ার মধ্যেই কোরবানির ঈদ উদযাপন করতে পারবে বাংলাদেশের মানুষ। বিকেলের পর হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, মঙ্গলবার ঈদের দিন সকাল থেকে মোটামুটি রোদেলা আবহাওয়া বিরাজ করতে পারে। বিকেলের আগে পরিস্থিতি সামান্য বদলাতে পারে।
অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঢাকায় ঈদের দিন বেলা ১২টা পর্যন্ত ২০% সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির; আবার নাও হতে পারে। তবে বিকেলে হালকা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা ৮০%। ঢাকার বাইরে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় সেদিন বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।