• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন |

‘শরীর দেখিয়েই আমার নাম’

%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%aeবিনোদন ডেস্ক: এবার তাঁর ভক্তদের জন্য আরো একটি সিনেমায় পুনম পান্ডে। ‘দ্য উইকেন্ড’ নামে এই স্বপ্লদৈর্ঘ্যরে সিনেমাটি তৈরি হয়েছে মূলত মোবাইল ইউজারদের কথা মাথায় রেখেই। এই ছবির অন্যতম প্রোডিউসারও তিনি। সম্প্রতি তাঁর হাতেই এই ছবির ট্রেলার লঞ্চ হয়। আর সেখানেই তাঁকে নিয়ে ওঠা গত কয়েক বছরের একের পর এক বিতর্ক বিষয়ে মুখ খুলেছেন পুনম পান্ডে।
শরীর না দেখালে এই খ্যাতি আসত না, তা স্বীকার করে নিয়েছেন তিনি। ‘দ্য উইকেন্ড’ সিনেমার ট্রেলার লঞ্চে পুনম সাফ জানান- ‘প্রচারে আসতে সকলেই যে যার মতো করে কোন না কোন পদ্ধতি বের করে। আমিও তা করেছি এবং এটা এতটাই ভালভাবে কাজ করেছে যে আমি খুব খুশি।’
পুনম আরো জানিয়েছেন, ‘তিনি সতী-সাবিত্রী নন, আর এখন সারা শরীরে কাপড় ঢেকে তিনি সামনে এলে কেউ বিশ্বাসই করবে না। সকলে তাঁকে মিথ্যাবাদী বলবেন।’ নগ্নতা আর শরীরী প্রদর্শনই তাঁর ইউএসপি, যা তিনি ছাড়তে চান না বলেই জানিয়েছেন পুনম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ