• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আজিমপুরে নিহত জঙ্গি গাইবান্ধার তানভীর

indexসিসি ডেস্ক: রাজধানী ঢাকার আজিমপুরে নিহত জঙ্গির প্রকৃত নাম তানভীর কাদেরী। বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম বাটকামারি গ্রামে। তার বাবার নাম আবদুল বাতেন কাদেরী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
তানভীরের বাবা আবদুল বাতেন কাদেরী বলেন, ‘আমার ছেলে চলতি বছরের এপ্রিলের শেষ দিকে পরিবার নিয়ে মালয়েশিয়া যাওয়ার কথা বলেছিল। তারপর থেকে তাঁর সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই।’
পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানভীর ঢাকা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক পাস করেন। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। এরপর তিনি ডাচ-বাংলা ব্যাংকে চাকরি শুরু করেন। তাঁর স্ত্রীর নাম আবেদাতুন ফাতেমা ওরফে আশা। তাদের যমজ ছেলে আছে।
গত ১০ সেপ্টেম্বর ঢাকার আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় তানভীর আত্মহত্যা করেন বলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক জানিয়েছেন। তার সাংগঠনিক নাম আবদুল করিম। গত সোমবার বিকেলে নিহত জঙ্গির বাবা-মাকে গাইবান্ধা সদর থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজ বুধবার দুপুরে বলেন, তানভীর কাদেরীর নামে আগে কোনো মামলা ছিল না।
আজ মঙ্গলবার পশ্চিম বাটকামারি গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা বলেন, তানভীর কাদেরীর বাবা ও তার পরিবারের লোকজন গ্রামের মানুষের সঙ্গে তেমন একটা মিশত না। ঈদের সময় তানভীর দামি গাড়ি নিয়ে বাড়িতে আসতেন। তিনি বেশি বেতনের ভালো চাকরি করতেন বলেই তারা জানতেন। তার স্ত্রীও বেশি বেতনে চাকরি করতেন। তানভীরের বাবা আগে চাকরি করতেন। তবে এখন জর্দার ব্যবসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ