• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সিরিয়ায় নিহতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৩লক্ষ ১হাজার ৭শ৮১ জন নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যা ৮৬ হাজার। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে ১৫ হাজার ৯৯টি শিশু, ১০ হাজার ১৮জন নারী রয়েছে। ৫২ হাজার ৩৫৯ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে এবং সিরীয় সেনাবাহিনীর ৫৯ হাজার ৬ জন নিহত হয়েছে।  এছাড়া আসাদ সরকারের সমর্থক যোদ্ধা নিহত হয়েছে ৪৮হাজার ৪৮জন যাদের মধ্যে সিরিয়া সহ লেবানন, ইরাক ও ইরানের যোদ্ধারা রয়েছে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এবং আল কায়েদা সমর্থিত ফাতেহ আল শাম ফ্রন্টের ৫২ হাজার ৩১ জন নিহত হয়েছে।  মানবাধিকার সংগঠনটি জানিয়েছ, নিহত ৩হাজার ৬শ৪৫ জনকে চিহ্নিত করা যায়নি।  আগস্টে প্রকাশিত নিহতের সংখ্যার সঙ্গে আরো ৯ হাজার যোগ হয়েছে।
জাতিসংঘ ও বৃহৎ শক্তিগুলো সিরিয়ার রক্তাক্ত সংঘর্ষ বন্ধ করার জন্য বারংবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।  সোমবার সূর্যাস্ত থেকে সিরিয়ায় মস্কো ও ওয়াশিংটনের সমঝোতায় অস্ত্রবিরতি কার্যকর রয়েছে।  এএফপির সংবাদদাতা এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত এই অস্ত্রবিরতি কার্যকর রয়েছে। সূত্র: ডেইলি মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ