হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার শিক্ষা প্রতিষ্টানের ২০১৬ সালে অনুষ্টিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় উৎসাহ যোগাতে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
আজ বৃস্পতিবার সকাল ১১ টায় বিরামপুর ডিগ্রী কলেজ অডিটরিয়াম হল রুমে দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের আয়োজনে সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আলী খানের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের সাংসদ ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শিবলী সাদিকএমপি।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক ভিসি ডা: নজরুল ইসলাম, বিরামপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: ফরহাদ সরকার, বিরামপুর পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, হাকিমপুর পৌর মেয়র মো: জামিল হোসেন চলন্ত, ডা: আরিফুল ইসলাম মিলন, থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছার রহমানসহ ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/শিক্ষক। ২০১৫-১৬ শিক্ষা বর্ষে এবার এ চার উপজেলা থেকে ৩২ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।