হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ২০১৬ সালে অনুষ্টিত গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট চাম্পিয়ন দলকে এবং ২০১৬ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় উৎসাহ যোগাতে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
আজ শুক্রবার দুপুর ১২ টায় বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ অডিটরিয়াম হল রুমে উক্ত প্রতিষ্ঠানের আয়োজনে কলেজের অধ্যক্ষ মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আলী খান (অব:), বিশেষ অথিতি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক ভিসি ডা: নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডিপুটি ম্যানেজার আহমেদ হোসেন, ড: মোস্তাফিজুর রহমান খান সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি মন্ত্রানলায় এবং সাবেক সিনেট সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: ছানাউল ইসলাম, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মো: মেফতাহুল জান্নাত মেফতাসহ উক্ত কলেজের ছাত্র/শিক্ষক এবং অবিভাবক।