• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৫

mirza_50987টাঙ্গাইল: টাঙ্গাইলে মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সকালে মির্জাপুর ইছাইল এবং বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় দুটি দুর্ঘটনায় তারা নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
এর মধ্যে ইছাইলে দুর্ঘটনায় এক শিশু, দুই নারী ও এক পুরুষ প্রাণ হারিয়েছেন। আনালিয়া বাড়িতে নিহত হয়েছেন এক মোটর সাইকেল আরোহী।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত অন্তত ১৮ জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বলেন, সকাল ৭টার দিকে ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহত হন আরও অন্তত ২০ জন।
আহতদের কুমুদিনী হাসপাতাল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর দুই ঘণ্টার মাথায় বঙ্গবন্ধু সেতুর মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান বলেন, সকাল ৯টার দিকে এলেঙ্গা থেকে মোটর সাইকেলে করে আনালিয়া বাড়ি এলাকায় যাওয়ার পথে বিপরীতমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ