• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |

জলঢাকায় আট জুয়ারীর ১মাস করে কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতবিশেষ প্রতিনিধি: দন্ডপ্রাপ্ত আট জুয়ারীকে শনিবার সকালে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাদের ১ মাস করে কারাদন্ড প্রদান করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাশেদুল হক প্রধান।
দন্ডপ্রাপ্তরা হলো জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের দক্ষিন বেরুবন্দ গ্রামের সোলায়মান আলীর ছেলে আনোয়ারুল ইসলাম(২৫), করিম উদ্দিনের ছেলে মিজানুর রহমান(২৭), মজিবর রহমানের ছেলে আনারুল হক(৪০), অলিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম(৩০), জফির উদ্দিনের ছেলে আব্দুল খালেক(২৬), মৃত. ফয়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান(৩৭), সামশুল হকের ছেলে কবির হোসেন(৩০) ও আব্দুল আজিজের ছেলে জিয়ারুল ইসলাম(২৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে বেরুবন্দ হাট এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটকদের রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের ১মাস করে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের শনিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ