নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রী মায়ের উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করেছে। নিহত স্কুল ছাত্রী হলেন, কল্পনা রানী রায় (১৩)। সে উপজেলার চাঁদখানা আকড়াপাড়া গ্রামের অমলচন্দ্র রায়ের মেয়ে ও শিঙ্গেরগাড়ি আক্কেলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী।
জানা যায়, শনিবার সকালে নিহত কল্পনার সাথে তার মায়ের বাক বিতন্ডা হয়। এতে সে মায়ের উপর অভিমান করে দুপুরে ঘরের দরজা বন্ধ করে ভেতর প্রবেশ করে। দীর্ঘ সময় দরজা না খোলায় তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরের বাঁশের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।