• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

বজ্রপাতকিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার কাটখালী ও নিকলী উপজেলার সাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিজাম উদ্দিন (৬০), নুরুল ইসলাম (২০) ও রুস্তম আলী (৩০)।
স্থানীয়রা জানায়, দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটখালী গ্রামের নিজাম উদ্দিন জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে একই সময় জেলার নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের চারজন জেলে নৌকা দিয়ে নিকলী হাওরে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে নুরুল ইসলাম, রুস্তম আলী, মোক্কারিম ও আসাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা  তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম ও রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ও নিকলী থানার ওসি মুহিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ